দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। আগামী ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।
১৯৯২ সালে ফিফা বিশ্ব র্যাঙ্কিং চালুর পর এই প্রথম বিশ্বের এত উচ্চ র্যাঙ্কিংধারী দলের বিপক্ষে খেলবে ভারত। বর্তমানে ব্রাজিলের অবস্থান বিশ্ব র্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে।
এআইএফএফের উপমহাসচিব এম. সত্যনারায়ণ বলেন, ‘ব্রাজিলের মতো একটি দলকে আমাদের দেশে স্বাগত জানানো অসাধারণ একটি মুহূর্ত। এটি নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।’
জাতীয় দলের পরিচালক সুব্রত পাল বলেন, ‘আমাদের ফুটবলারদের জন্য এটি শুধু আরেকটি ম্যাচ নয়। বিশ্বের অন্যতম সেরা ফুটবল শক্তির বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাইয়ের বিরল সুযোগ। এমন অভিজ্ঞতা খেলোয়াড়দের আরও উন্নতি করতে অনুপ্রাণিত করবে এবং তাদের ক্যারিয়ারে স্মরণীয় হয়ে থাকবে।’
অধিনায়ক মার্কিনিয়োসের নেতৃত্বে ব্রাজিল দলে কাসেমিরো ও মাতেউস কুনিয়ার মতো তারকারা থাকার কথা রয়েছে। এর আগে ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন ইতোমধ্যে অস্ট্রেলিয়া সফরের সূচি ঘোষণা করেছে। একই সঙ্গে ব্রাজিলের গণমাধ্যমও জানিয়েছে, অক্টোবরে ফিফা উইন্ডোর তৃতীয় প্রীতি ম্যাচটি হবে ভারতের বিপক্ষে কলকাতায়।
/অ